মূল অংশে যান
মোবাইল অ্যাপ

আগে প্রমাণ দেখুন, তারপর সিদ্ধান্ত। ডেস্কে না বসেও, ফোন থেকেই।

SeekIQ অ্যাপ ওয়েবের SeekIQ-এর সঙ্গী। মিটিংয়ের ফাঁকে বা বাড়ি ফেরার পথে দেখে নিন কে আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, স্কোরের পেছনের প্রমাণ যাচাই করুন আর এক হাতেই সিদ্ধান্ত নিন, বাংলা বা ইংরেজিতে।

শিগগিরই আসছেGoogle Playশিগগিরই আসছেApp Store
আপনার SeekIQ অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন করবেন। ওয়ার্কস্পেস সেট আপ হয় ওয়েবে।
অ্যাপের ভেতরে

মিটিংয়ের ফাঁকের কয়েক মিনিটেই কাজ সারুন। আগে প্রমাণ, তারপর আপনার সিদ্ধান্ত।

  1. ০১ · আজ

    কে আপনার অপেক্ষায় আছেন, দেখুন।

    যে সিদ্ধান্ত, ইন্টেগ্রিটি ফ্ল্যাগ আর অনুমোদন আপনার জন্য বাকি, সবচেয়ে পুরোনোটা আগে। সঙ্গে আজ শেষ হওয়া ইন্টারভিউ আর সামনে কী আছে।

    SeekIQ অ্যাপের আজ স্ক্রিন: বাকি সিদ্ধান্ত, আজ শেষ হওয়া ইন্টারভিউ আর ইন্টেগ্রিটি ফ্ল্যাগ
  2. ০২ · র‍্যাঙ্ক তালিকা

    সব আবেদনকারী, র‍্যাঙ্ক অনুযায়ী।

    প্রতিটি চাকরির আবেদনকারীরা সিভি মিল অনুযায়ী সাজানো, পাশেই ইন্টারভিউ সিগন্যাল। দুটো আলাদা মাপ, কখনো মিলিয়ে একটা নম্বর বানানো হয় না।

    SeekIQ অ্যাপে একটি চাকরির র‍্যাঙ্ক তালিকা, প্রত্যেক আবেদনকারীর র‍্যাঙ্ক, সিভি মিল আর ইন্টারভিউ সিগন্যালসহ
  3. ০৩ · প্রমাণ

    যে মুহূর্ত দেখে স্কোর, তা নিজেই শুনুন।

    প্রতিটি স্কোরের সঙ্গে আছে প্রার্থীর নিজের কথা, সেই কয়েক সেকেন্ডের অডিও আর যে রুব্রিক লাইন ধরে স্কোর দেওয়া হয়েছে। একমত হলে রেখে দিন, না হলে বদলে দিন।

    পুরো ইন্টারভিউও শুনতে পারবেন, ট্রান্সক্রিপ্টের সঙ্গে মিলিয়ে।

    SeekIQ অ্যাপে একটি স্কোরের প্রমাণ: উদ্ধৃতি, অডিও ক্লিপ আর রুব্রিক লাইন
  4. ০৪ · সিদ্ধান্ত

    পাঠানোর আগেই মেসেজটা দেখে নিন।

    কারণ আর পরের ধাপ বেছে এগিয়ে নিন, অপেক্ষায় রাখুন বা বাদ দিন। প্রার্থী যে ইমেইল বা এসএমএস পাবেন, তাঁর ভাষায় হুবহু দেখে নিন। সিদ্ধান্তটি আপনার নামে রেকর্ড থাকে।

    SeekIQ অ্যাপে সিদ্ধান্তের শিট, প্রার্থীকে যে মেসেজ যাবে তার প্রিভিউসহ
  5. ০৫ · শর্টলিস্ট

    শর্টলিস্ট নিশ্চিত করুন।

    প্রস্তাবিত সেরা প্রার্থীদের আর যাঁরা তালিকায় আসেননি তাঁদের দেখুন, চাইলে যে কারও টিক তুলে দিন। আপনি নিশ্চিত না করা পর্যন্ত কিছুই পাঠানো হয় না।

    SeekIQ অ্যাপে নিশ্চিত করার অপেক্ষায় থাকা একটি শর্টলিস্ট
  6. ০৬ · অনুমোদন

    যেখানেই থাকুন, অনুমোদন দিন।

    মন্তব্যসহ অফার বা রিকুইজিশন অনুমোদন করুন বা ফিরিয়ে দিন। প্রতিষ্ঠানের পক্ষে নথিতে পাল্টা স্বাক্ষর করুন, ইমেইলে আসা কোড দিয়ে নিশ্চিত করে।

    SeekIQ অ্যাপে অনুমোদনের অপেক্ষায় থাকা অফার ও রিকুইজিশন
আরও যা আছে

ইচ্ছে করেই ছোট রাখা। ফোনের বাকি সবকিছু আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

  • ০১নোটিফিকেশন

    কোনো সিদ্ধান্ত বাকি থাকলে, স্কোরকার্ড তৈরি হলে, ফ্ল্যাগ উঠলে, শর্টলিস্ট নিশ্চিত করার সময় হলে, অনুমোদন লাগলে বা কোনো সহকর্মী আপনাকে উল্লেখ করলে নোটিফিকেশন পাবেন।

  • ০২ইন্টেগ্রিটি ফ্ল্যাগ

    ক্লিপটি শুনুন আর কেন ফ্ল্যাগ উঠেছে পড়ে নিন। কারণ লিখে খারিজ করুন, অথবা প্রার্থীর কাছে ফলো-আপ চান। ফ্ল্যাগের কারণে কেউ বাদ পড়েন না।

  • ০৩বাংলা ও ইংরেজি

    সেটিংস থেকে অ্যাপের ভাষা বাংলা বা ইংরেজি করে নিন। প্রার্থীর কাছে মেসেজ যায় তাঁর নিজের ভাষাতেই।

  • ০৪অটোপাইলটের সিদ্ধান্ত

    কোনো চাকরির অটোপাইলট নিয়ম সিদ্ধান্ত নিলে কোন নিয়মে আর কী কারণে, তা দেখতে পাবেন। চাইলে ফিরিয়ে নিন বা উল্টে দিন।

  • ০৫নেটওয়ার্ক দুর্বল হলেও

    যা একবার খুলেছেন, তা ইন্টারনেট ছাড়াও সাত দিন পর্যন্ত পড়া যায়। ফোনে সেটি এনক্রিপ্ট করে রাখা থাকে।

ওয়েবে

ফোনে রিভিউ আর সিদ্ধান্ত। সেটআপ থাকে ওয়েবে।

চাকরি বা ওয়ার্কফ্লো কীভাবে সাজানো, অ্যাপ তা কখনো বদলায় না। এগুলো থাকে app.seekiq.io-তে।

  • চাকরি

    চাকরি খোলা ও সম্পাদনা, জব ডেসক্রিপশন, ক্রাইটেরিয়া আর রুব্রিক।

  • ওয়ার্কফ্লো

    ধাপ, ইন্টারভিউ পরিকল্পনা আর অটোমেশন। অ্যাপ প্রার্থীকে শুধু ওয়ার্কফ্লোতে থাকা ধাপেই নিতে পারে।

  • শিডিউল ও অফার

    ইন্টারভিউর সময় ঠিক করা, অফার লেখা ও পাঠানো। ফোনে আপনি অফার অনুমোদন করেন আর নথিতে পাল্টা স্বাক্ষর দেন।

  • বিলিং ও সেটিংস

    প্ল্যান, ক্রেডিট ও বিলিং, সঙ্গে টিম, রোল, টেমপ্লেট আর ইন্টিগ্রেশন। ফোনে শুধু নিজের ভাষা, নোটিফিকেশন আর ডিভাইস ঠিক করেন।

প্রার্থীরা এই অ্যাপ ব্যবহার করেন না। তাঁরা ফোনের ব্রাউজারেই আবেদন করেন আর ইন্টারভিউ দেন।

রোল

ওয়েবে আপনার যে রোল, ফোনেও তাই। অ্যাপ কখনো এর বাইরে কিছু করতে দেয় না।

  • রিক্রুটার ও মালিক

    সব চাকরির সব স্ক্রিন: রিভিউ করা, শোনা, সিদ্ধান্ত নেওয়া, শর্টলিস্ট নিশ্চিত করা আর ফ্ল্যাগ দেখা।

  • হায়ারিং ম্যানেজার

    যেসব চাকরির হায়ারিং টিমে তাঁরা আছেন, শুধু সেগুলো। রিভিউ করেন, শোনেন, আর ওয়ার্কফ্লো যে ধাপে তাঁদের দায়িত্ব দেয় সেখানে সিদ্ধান্ত নেন। প্রার্থীর ফোন নম্বর ও ইমেইল লুকানো থাকে।

  • ভিউয়ার

    শুধু দেখার জন্য: র‍্যাঙ্ক তালিকা, স্কোরকার্ড আর ট্রান্সক্রিপ্ট। অডিও শোনা বা সিদ্ধান্ত নেওয়া যায় না।

গোপনীয়তা

ফোন কিছুই রেকর্ড করে না। যা আগে থেকে আছে, শুধু সেটাই চালায়।

  • কোনো রেকর্ডিং বা ক্যাপচার নেই

    অ্যাপ মাইক্রোফোন, ক্যামেরা, কন্টাক্ট বা কল লগ ব্যবহার করে না।

  • সুরক্ষিত অডিও লিংক

    প্রতিটি ক্লিপ চলে একটি সুরক্ষিত লিংক থেকে, যা ১৫ মিনিট পর আর কাজ করে না। রেকর্ডিং কখনো পাবলিক হয় না।

  • শুধু টেমপ্লেট থেকে মেসেজ

    ফোন থেকে প্রার্থীকে নিজে লিখে মেসেজ পাঠানো যায় না। মেসেজ যায় ওয়ার্কস্পেসের টেমপ্লেট থেকে, আর পাঠানোর আগে আপনি তা দেখে নেন।

  • আপনার ডিভাইস

    আপনার অ্যাকাউন্টে কোন কোন ফোন সাইন ইন করা আছে দেখুন, যেকোনোটি থেকে সাইন আউট করুন। অ্যাপ থেকেই অ্যাকাউন্ট মুছে ফেলা যায়।

অ্যাপটি নিন

সিদ্ধান্তগুলো সঙ্গে রাখুন। Android ও iPhone-এর জন্য।

ওয়েবে যে অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেটি দিয়েই সাইন ইন করুন। এখনো ওয়ার্কস্পেস নেই? আগে ওয়েবে ট্রায়াল শুরু করুন।

শিগগিরই আসছেGoogle Playশিগগিরই আসছেApp Store
ফ্রি ট্রায়াল শুরু করুন